২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২৭ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৩, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ব্যাবস্থাপনায় শক্তিশালি নার্স নেতৃত্বের বিকল্প নেই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্সিং কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১২ মে) বেলা এগারোটায় হাসপাতালের অভ্যন্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে হাসপাতালের পরিচালক ডাঃ মো. হাবিবুর রহমান ও উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের নেতৃত্বে একটি র্যালি হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে জরুরি বিভাগে গিয়ে শেষ হয়।

বেলা সাড়ে এগারোটায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পে ফ্রী চিকিৎসা ও স্বাস্থ্য পরিক্ষার ব্যবস্থা করা হয়।

এছাড়া, দুপুর ১২ টায় কেক কাটার পর হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপসেবা তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রোজিনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, উপ-পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব হালদার। আলোচনা অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম ও কোরআন তেলাওয়াত করেন সোহেল মিয়া।

সবশেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

অটোরিক্সা ছিনতাই করতে ছুরিকাঘাতে চালকের মৃত্যু: আটক ৩

কমলনগরে অবৈধ ব্রীজ ভেঙে দিলো উপজেলা প্রশাসন

জুতার দামদর নিয়ে কুলিয়ারচরে সংঘর্ষে একজন নিহত

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়

নান্দাইলে বিশ্ব যক্ষা দিবস পালিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদক সহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

পত্নীতলায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

রামগতিতে উপজেলা ছাত্রদল সদস্য সচিব এর মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অষ্টগ্রামের ইউএনও আবারও কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ