১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:০৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে কুখ্যাত ডাকাতের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১২, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কলা বাগান থেকে পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার কুখ্যাত ডাকাত ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমির হোসেনের মরদেহ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সালুয়া ইউনিয়নের সালুয়া শাহ্ বাড়ির পুকুরের পাশে ফয়েজ উদ্দিনের কলা বাগান থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ডাকাত আমির হোসেন (৪৫) পার্শ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ছলমা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে। বেলাব থানার পুলিশ সুত্রে জানা যায়, নিহত আমির হোসেন অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে বেলাব থানা সহ আশে পাশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সালুয়া এলাকাবাসী ফয়েজ উদ্দিনের কলাবাগানে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আশ্রয়ন প্রকল্পের কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শিক্ষার ফেরিওয়ালা রোকন স্যারকে প্রাক্তন ছাত্র-ছাত্রীর সংবর্ধনা

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

নৌকার ভোট ওপেন মারতে হবে

কমলনগরে শিক্ষার্থীদের মাঝে স্কুল হেলথ কার্ড বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

রাজশাহী মহানগরীতে সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রামগতিতে শহীদ শামীমের পরিবারকে জামায়াতের আর্থিক উপহার প্রদান

কমিউনিটি পুলিশিং ডে-২১ উপলক্ষ্যে রায়পুরে আলোচনা সভা ও র‌্যালি