২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৩৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বাপ্রাবি সহকারী শিক্ষক সমিতির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক মাহবুবুর

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৯, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে লুৎফুল আজাদ সোহেল, সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান বাদল ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর ২০২২ খ্রিঃ) বিকেল ৩ টায় কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্রে প্রিজাইডিং অফিসার রাজিব কুমার দাস ৩ বছর মেয়াদি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচনী ফলাফলসহ নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রিজাইডিং অফিসার বলেন সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত সভাপতি ও সাধারণ পদে চলে ভোট গ্রহণ। এতে ৪ শ ২০ ভোটের মধ্যে ৩ শ ৮ ভোট কাস্টিং হয়। কাস্টিং ভোটে ৩ টি ভোট নষ্ট হয়। তিনি বলেন উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে সভাপতি পদে লুৎফুল আজাদ সোহেল পায় ১ শ ৫৬ ভোট ও নয়ন চন্দ্র দাস পায় ১ শ ৪৯ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান পায় ১ শ ৮৮ ভোট ও সাইফুল ইসলাম পায় ১ শ ১৭ ভোট। আর সাংগঠনিক সম্পাদক পদে কামরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার মুহাম্মদ সাফি উদ্দিন সোহেল বলেন উক্ত নির্বাচনে প্রার্থী, ভোটার, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বিদ্যালয়ের মাঠ থেকে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী

কুলিয়ারচরে ইমাম-উলামা ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

ইটনায় আশ্রয় কেন্দ্রে সন্তান প্রসব; নাম রাখা হয় বন্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

অষ্টগ্রামে বিএনপি নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

নোয়াখালীতে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বিদেশী মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশন ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

রামগতিতে ঘুর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

পত্নীতলায় স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত