১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৪৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত, আহত ৪

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৬, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় একজন এনজিও কর্মী নিহত ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি ময়মনসিংহের ভালুকা উপজেলার ছাফরবাড়ি গ্রামের নৃত্যঞ্জয় দাসের ছেলে এনজিও কর্মী বিপ্লব দাস (৪৫)।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. রায়হান জানান, ভৈরবগামী একটি সিএনজির পেছনে থাকা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-৪৪০৪) গাড়ি সিএনজিটিকে ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাকের পেছনে আসা একটি মোটরসাইকেল ট্রাকটিকে অভারটেক করার সময় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে প্রায় দশ ফুট ওপরে ওঠে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আর পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানের ধাক্কা খেয়ে সামনে থাকা সিএনজিও উল্টে গিয়ে শিশুসহ ৪ জন আহত হয়। আহতদের নিকটস্থ ভাগলপুর হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়। তবে আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, পিকআপ ভ্যানের কাউকে পাওয়া যায়নি, ঘটনাস্থল থেকে একজন নিহত ব্যক্তিসহ পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পত্নীতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

আমির ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এ. এম. জিয়াবুল সিআইপি

কুলিয়ারচরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলনগরে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন

করিমগঞ্জে বিএনপি’র ৬২ নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের ২ জনের জামায়াতে যোগদান

মদনে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

রামগতির বাংলা ইটভাটা বন্ধে অর্ধ লক্ষ শ্রমিক বেকারত্বের ঝুকিতে

কুলিয়ারচরে বাপ্রাবি সহকারী শিক্ষক সমিতির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক মাহবুবুর

পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপি’র মতবিনিময়