২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:২৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

চরবাদাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত বদ্ধপরিকর; দিদার উদ্দিন রাজু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২০, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২নং চর বাদাম ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে বদ্ধপরিকর ঘোষণা করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সার্বিক আলাপ-আলোচনায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ দিদার উদ্দিন রাজু। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে ইতোমধ্যে তিনি একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

মোহাম্মদ দিদার উদ্দিন রাজু বর্তমানে ২নং চরবাদাম ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রামগতি উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক পদেও দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়রা জানান।

রাজনৈতিক জীবনের শুরুটা ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি একসময় চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২নং চর বাদাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবেও নেতৃত্ব দেন। এছাড়া তিনি চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ দিদার উদ্দিন রাজু দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকান্ড এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। যার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলছে।

এবিষয়ে মোহাম্মদ দিদার উদ্দিন রাজু বলেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে তিনি জনগণের সেবা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি অত্র ইউনিয়নের প্রভূত সমস্যা নিরসনকল্পে অগ্রনী ভূমীকা পালন করবেন। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, ড্রেনেজ সমস্যা, নাগরিক সনদ, জন্ম নিবন্ধন সনদ, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদির উন্নয়ন সাধনে তিনি যথেষ্ট ভূমিকা পালন করবেন। পাশাপাশি চুরি ডাকাতি ছিনতাই রোধকল্পে কমিউনিটি পুলিশিং এর সহায়তায় নির্মূল করতে অগ্রনী ভূমিকা পালন করবেন। মাদকের বিরুদ্ধে ডিরো টরারেন্স ঘোষনায় তিনি বলেন অত্র ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা

কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের ৪টি গরুসহ ২২৫ টি গবাদিপশু

কুলিয়ারচরে জমি ও গৃহ হস্তান্তরে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কমলনগরে ২য় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী যারা

রামগতি থানায় পুলিশ সুপারের মতবিনিময়

পাকুন্দিয়ায় ৬০ মেহগনি গাছ কেটে ধ্বংস

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ পেল ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু

কুলিয়ারচর মাধবদীতে জননেত্রী শেখ হাসিনা পরিষদ শুভ উদ্বোধন

রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না: জোটের প্রার্থী তানিয়া রব