৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৫৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৯, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেবুন নাহার শাম্মী (উপ পরিচালক) স্থানীয় সরকার, কিশোরগঞ্জ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন সোহানা নাসরিন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ।

জেলা ব্যবস্থাপক জনাব হাফিজা আক্তার গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি, কর্মপরিধি তুলে ধরেন পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে। প্রকল্পের লক্ষ্য, কর্মসূচির উদ্দেশ্য, গ্রাম আদালতে ফেব্রুয়ারী ২০২৪-মে ২০২৬ পর্যন্ত মামলার চিত্র তুলে ধরেন। পিছিয়ে থাকা ইউনিয়নসমূহ, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন।

ফেব্রুয়ারী ২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ১০৮ টি ইউনিয়নে মামলা দায়ের হয় ৪,৭৯৬ টি, মামলা নিষ্পত্তি হয়েছে ৪,৪৭৯ এবং রায় বাস্তবায়ন হযেছে ৪,২৫৯ টি।

সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর (ভারপ্রাপ্ত) তিনি বলেন থানা, জেলা আদালতে যখন সাধারন মানুষ ছোট খাটো মামলা নিয়ে যাবে তখন থানা আদালতের প্রতিনিধিগণ নিজ দায়িত্বে তাদেরকে বুজিয়ে গ্রাম আদালতে প্রেরণের জন্য ভূমিকা রাখতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন এড. সাজবীন সুলতানা জজ কোর্ট, কিশোরগঞ্জ, সাইফুল মালেক চৌধুরী সাধারণ সম্পাদক প্রেস ক্লাব কিশোরগঞ্জ।

সভাপতি সমাপনীতে বলেন জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটিকে কার্যকরী ভাবে দায়িত্ব পালন করতে হবে এবং উপজেলা কমিটিকে সচল করতে হবে। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপনী ঘোষণা করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত