১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:০৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ইং) সকালে টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম অনীক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাসের পাশাপাশি কৃষিতে আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সার, বীজ এবং ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে রামগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

পত্নীতলায় টিসিবি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংবাদকর্মীদের অবহিত করণ সভা

রামগঞ্জে শীতবস্ত্র পেয়ে খুশী সুবিধা বঞ্চিতরা

কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব আলী দিবস পালিত

রামগঞ্জে যমুনা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

কমলনগরে ৭ ই মার্চের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তাড়াইলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রামগতি-কমলনগরের সাবেক সাংসদ মোহাম্মদ আবদুল্যাহ কে সংবর্ধনা