২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৭:৪৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৭, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

নুরুল হোসাইন, কক্সবাজার ব্যুরো চীফ: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল হুদা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা এই গুণী মানুষটি বর্তমানে জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন।

আলহাজ্ব নুরুল হুদা টেকনাফের শিক্ষা, সমাজ ও জননিরাপত্তা রক্ষায় এক সুপরিচিত নাম। তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে দীর্ঘদিন শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। একই সঙ্গে তিনি টানা প্রায় ৩০ বছর বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রাখেন।

সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও তিনি ছিলেন অগ্রণী। টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিসেবে টানা ১৩ বছর সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রমে তিনি ছিলেন একজন নিরলস যোদ্ধা। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তার দৃঢ় অবস্থান ও সাহসী নেতৃত্ব স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বর্তমানে তিনি কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। সাংবাদিক সমাজের সঙ্গেও তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সমাজের বিভিন্ন অন্যায়, অবিচার ও মাদকের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

বর্তমানে প্রায় ৭৫ বছর ৫ মাস বয়সে পৌঁছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। জীবনের এই শেষ সময়ে এসে তিনি গভীর আবেগ নিয়ে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

তিনি বলেন, আমি খুবই অসুস্থ। যে কোনো মুহূর্তে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। যদি জীবনে কারও সাথে কোনো ভুল করে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। হয়তো আমি আর বেশিদিন বেঁচে থাকব না।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও সাদা মনের মানুষ। সমাজের কল্যাণে তিনি সবসময় নিজেকে উৎসর্গ করেছেন। তার নেতৃত্ব, সততা ও মানবিকতা স্থানীয় মানুষের কাছে তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পারিবারিক জীবনে তিনি ৫ সন্তানের জনক। তার সন্তানরা হলেন, বড় ছেলে এবিএম জাফর আলম, দ্বিতীয় সন্তান রুবি আক্তার, তৃতীয় সন্তান মুজিবুর রহমান খোকন, চতুর্থ সন্তান জিয়াউর রহমান জিয়া এবং পঞ্চম সন্তান সাবেকুন্নেহার বেবী।

এলাকার সচেতন মহল, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ এই গুণী বীরমুক্তিযোদ্ধার সুস্থতা কামনা করেছেন এবং তার দীর্ঘ কর্মময় জীবনের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। অনেকেই মনে করেন, আলহাজ্ব নুরুল হুদা শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন শিক্ষা, সমাজসেবা ও মাদকবিরোধী আন্দোলনের এক নিবেদিতপ্রাণ সংগঠক। সমাজ ও দেশের জন্য তার অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত