১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:৩৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

দুর্গাপুরে ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৮, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়  জমিসংক্রান্ত বিষয় সমাধানের লক্ষ্যে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফরহাদ মৃধা। তিনি দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা।

বুধবার (১৭ জুন) রাতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরহাদ মৃধা বলেন, “দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডে চকলেঙ্গুরা এলাকায় আমাদের ১ একর ৫৩ শতাংশ জমি রয়েছে। যাহার মালিক আমি সহ আমাদের ১১ ভাইবোন। ১৯৬৮ সন থেকে আমরা এই জমি ভোগদখল করে আসছি। উক্ত জমিতে আমাদের বসতঘর রয়েছে। আমাদের ভাইবোনদের মোট ৩টি পরিবার এখানে  বসবাস করছে। এই জমি সংক্রান্ত আমাদের মূল দলিল ও সকল ডকুমেন্টস রয়েছে।”

তিনি বলেন, “বিগত ৪-৫ বছর পূর্বে দুর্গাপুরের দুলাল পোদ্দার, মানিক মিয়া গং সহ আরো বেশ কয়েকজন ব্যক্তি উক্ত জমি জোরপূর্বক বেদখল করতে চায়। তারা দাবি করে যে তারা এই জমি ক্রয় করে নিয়েছে। এই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। তারা আবার দাবি করে যে সরকারের কাছ থেকে এই জমি লিজ নিয়েছে। তারা মূলত এসব ভিত্তিহীন দাবির মাধ্যমে আমাদের পুরো জমি বেদখল করতে চায়। আমাদের এই জমি থেকে উৎখাত করতে চায়। উক্ত ব্যক্তিগণ আমাদেরকে প্রতিনিয়ত নানা ধরণের হুমকি ধামকি দিচ্ছে। তারা বলেছে যে, যেকোন মূল্যে এই জমি থেকে আমাদের উৎখাত করেই ছাড়বে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, “আপনারা জানেন যে, মানিক মিয়া গং ভূমিদস্যু হিসেবে পরিচিত। অন্যের জমি জোরপূর্বক বেদখল করাই তার কাজ। সে এসব করে নিজে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হচ্ছে। সে ইতোপূর্বে দুর্গাপুর ঋষিপাড়ার জমিও বেদখল করেছে। এছাড়া এম.কে.সি.এম হাইস্কুলের জমিও দখল করে দোকান নির্মাণ করে অন্যের কাছে ভাড়া দিয়েছে। মূলত এসব অবৈধ কারবার করাই তার পেশা।”

“গত ২০২২ সনে উক্ত চক্র আমার পরিবার এবং আমার ভাইদের উপর হামলা করে। তারা ভাড়াটিয়া গুন্ডা ও লাঠিয়াল বাহিনী এনে আমাদের উপর অত্যাচার করে। বর্তমানে এই চক্রটি জমি দখল করার জন্য  আমাদের আবারো নানা হুমকি ধামকি দিচ্ছে। আমরা প্রাণশঙ্কায় দিন পার করছি।”

“উল্লেখ্য যে, ২০২৩ সনের মে মাসে  সিনিয়র সহকারী জজ আদালত,দুর্গাপুর, নেত্রকোণা উক্ত জমির সার্বিক বিষয় পর্যালোচনা করে উভয়পক্ষকে স্ট্যাটাস-কো বা স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন।”

“১৭ই জুন, বুধবার দুলাল পোদ্দার, মানিক মিয়া গং দুর্গাপুরে এক সংবাদ সম্মেলনে আমাদের এই জমি নিজেদের দাবি করে এবং আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন কথা বলে। আমি আবারো জোরলোভাবে বলছি যে, তারা আমাদের জমি বেদখল করতে চায়। আমাদেরকে উচ্ছেদ করতে চায়। আমাদের প্রাণ সংহার করতে চায়।”

ফরহাদ মৃধা বলেন, “আমরা উক্ত বিষয়টি সাংবাদিকগণ সহ মিডিয়ার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে অবগত করছি। আমরা প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য, আমাদের আশা ভরসার সর্বশেষ আশ্রয় ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।  আমরা পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে চাই, আমরা ন্যায়বিচার চাই। আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আমাদের জীবন বাঁচান।”

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

নান্দাইলে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা

রামগতিতে আরএসসিডি’র ঈদ পূর্নমিলনী

কক্সবাজারের মাদক পাচারচক্রের চার সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার, উদ্ধার বিপুল ইয়াবা

লক্ষ্মীপুরে এমপি নয়নের সাথে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে একজন খুন

নান্দাইলে হোডার উদ্যোগে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী উদযাপন

পাকুন্দিয়ায় বালুবাহী বাল্কহেড আটক, ৫০ হাজার টাকা জরিমানা

রামগতিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা