১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৩২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নজরুলের কবিতায় নাটক ‘আলতা রাঙা’

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২৬, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অন্যন্যা, গাজী রোকনসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ২৭ আগস্ট রাত ৯টায়।

নাটকে দেখা যাবে, বনেদি বাড়ির তরুণী শবনম ও তার সখিরা ছুটোছুটি করে খেলছে। এক তরুণ লাঠি হাতে অদূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তার কোমরে বাঁশি। শবনম সখিদের বলে একটা গান গাইতে। তখন শবনমের সখি লাঠিয়ালকে ডেকে এনে বাঁশি বাজাতে বলে।

লাঠিয়াল কোমর থেকে বাঁশি বের করে ‘মোর প্রিয়া হবে এসো রানী’ গানটার সুর ওঠায়। বাঁশির সুরের সঙ্গে সখি গান ধরে। শবনমের কাছে লাঠিয়ালের হাবভাব ভালো মনে হয় না। তাই শবনম, তার বাবার কাছে বলে লাঠিয়াল ছেলাটা বেয়াদব, তবে সে সুন্দর বাঁশি বাজায়। শবনমের বাবা লাঠিয়ালকে হুকুম করে বাঁশি মাটিতে ফেলে পাড়িয়ে ভেঙে ফেলতে।

একদিন সখিদের সঙ্গে খেলা করতে করতে শবনমের পায়ে শামুক বিঁধে রক্ত বের হতে থাকে। অদূরে দাঁড়িয়ে লাঠিয়াল তাদের অনুসরণ করে। একজন সখি লাঠিয়ালকে ডেকে শবনমের পায়ের রক্ত বন্ধ করে দেয়ার কথা বলে। শবনমের পা বেয়ে রক্ত বের হতে দেখে অন্য সখি বলে ওঠে, শবনম যেন পায়ে আলতা পরেছে! এভাবেই এগুতে থাকে নাটকের কাহিনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে “ক্যারিয়ার গাইডলাইন” কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগতিতে মৎস্য জীবি দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মদনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

কমলনগরে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

আম পরিপক্ব হওয়ার আগে রাসায়নিক ব্যবহার করে বাজারজাত করলে কঠোর ব্যবস্থা’ বিভাগীয় কমিশনার

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন

কমলনগরে দেড় লক্ষাধিক টাকার মাছ জব্দ, ৫ জেলে গ্রেফতার

ইটনা উপজেলা আ’ লীগ নেতা হাজী মো. শাহাজান মিয়ার ইন্তেকাল

ভূমিহীনদের গণপিটুনিতে গুরুতর আহত আন্ত:জেলা ডাকাত সর্দার তেলি আবদুর রব সহ চার সহযোগী