১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪৮ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভার মাধ্যমে নৌকার প্রার্থী বাছাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৪, ২০২১ ১১:৪০ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজারে মঙ্গলবার তৃণমূল আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস পিএসসি অবঃ)।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা এডিএম সালাউদ্দিন হুমায়ুন, ৪নং চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজিমুল্লাহ লিটন, আওয়ামী লীগ নেতা আবু নসর ভূঁইয়া, মুশফিকুর রহমান, নাঈমুল গণি ভূইয়া পলাশ, আজিজুল হক কাজল, রফিকুল ইসলাম, নাজমুল প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নের জন্য একক প্রার্থী হিসেবে বর্তমান ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইঁয়ার নাম ঘোষণা করা হয়।

বর্ধিত সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের স্ত্রী মরহুমা পারভীন সালামের স্মরণে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ সহ এলাকার বিপুল সংখ্যক আওয়ামী জনগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

অষ্টগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কুলিয়ারচরে অটোরিকশার চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

রামগতিতে বিধবার বসতবাড়ী জমি দখলের পাঁয়তারা

কমলনগরে ২৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নান্দাইলে বিআরটিসি বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

স্কুল খোলার প্রথম দিনে পরিদর্শনে কুলিয়ারচরের ইউএনও

হাওর উন্নয়নের আরেক নাম দৃষ্টিনন্দিত অল অয়েদার সড়ক

ধর্মপ্রাণ জনগণের জন্য একজন শক্ত পুরুষ সমর্থক দরকার—হোসেনপুরে সৈয়দ সাফায়েতুল ইসলাম

রাজশাহী মহানগরীতে ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক

কখনো ডিজিএফআইয়ের মেজর, কখনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া প্রতারক মুক্তা আটক