৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:০৭ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ক্যাম্পের একটি অভিযানিক দল।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প-৫ এর একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে র‌্যাব ক্যাম্প-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপরেশন দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যবসায়ী হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খলিফাপাড়ার মোস্তাকিমের ছেলে মোহাম্মদ বাদশা (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক রাজশাহী, নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার ধৃত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতি পৌর মেয়র সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেন

কখনো ডিজিএফআইয়ের মেজর, কখনো হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া প্রতারক মুক্তা আটক

কিশোরগঞ্জে সংবর্ধিত নায়ক সাইমন

রামগতিতে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলিয়ারচরে ১৩ মামলার আসামীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের প্রকল্পে ম্যানেজমেন্ট কমিটির সভা

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হাতিয়ার ‘চর’ থেকে কমলনগরের যুবক নিখোঁজ

রায়পুরে অসহায়দের মাঝে শারদীয় উপহার বিতরণ

কমলনগরের ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু

কমলনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ