২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৮, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

মঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাহ গরীবুল্লাহর মাজার ঢিবিতে প্রত্নতত্ত্ব উৎখননে প্রাপ্তবস্তু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ২টার দিকে উপজেলার এগারসিন্দুর গ্রামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক পরিচালক রাখি রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহিদ চৌধুরী।

এগারসিন্দুর ঈশাখান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস ও ড. আহমেদ উল্লাহ, উপপরিচালক (প্রশাসন) ড. মো. আতাউর রহমান, উপপরিচালক লাভলী ইয়াছমিন, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান বাবু, এগারসিন্দুর ইশাখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এনামুল হক রাজীব প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খনন কাজ পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের জানানো হয়, ২০২১-২০২২ অর্থ বছরে ঐতিহাসিক শাহ গরীবুল্লাহর মাজার ঢিবিতে উৎখননে প্রাচীন বসতির আলামত আবিষ্কৃত সহ বিভিন্ন রকমের মৃৎপাত্র, ধাতব ও পাথর, প্রত্নবস্তু, জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। যা কিশোরগঞ্জ তথা পাকুন্দিয়ার প্রাচীন ইতহাসকে সমৃদ্ধ করবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মামুন, সেক্রেটারি মাহবুব

কমলনগরে এতিমদের নিয়ে ‘সংস্করণ’ ফাউন্ডেশনের ঈদ উদযাপন

করিমগঞ্জ পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০টি সার্কেল নিয়ে কিশোরগঞ্জ নরসিংদী জোনে অন্তর্ভুক্ত হলো

রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

রামগতিতে এলজিইডির তিন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কুলিয়ারচরে হুইল চেয়ার, শুকনো খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান

রামগতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির দুর্গা মন্দির পরিদর্শন

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত