১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৪৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩০, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজার অপারেশনের মাধ্যমে মিম (২০) নামের এক গৃহবধু কন্যা সন্তান প্রসব হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সিজার কক্ষে এ অপারেশন করা হয়। মিম পাকুন্দিয়া পৌরসদরের সৈয়দগাঁও গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম কাশেম।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই বছরের ২৫ জুন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন চালু করেন কর্তৃপক্ষ। সিজার অপারেশন কার্যক্রমের জন্য যন্ত্রপাতিসহ কক্ষের উদ্বোধন করেছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। সম্প্রতি গর্ভবর্তী নারী মিম চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে শনিবার সকালে অপারেশনের মাধ্যমে তার মেয়ে সন্তানের জন্ম হয়।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. শাহ মো. হাসানুর রহমান ও এনেস্থেসিওলজিষ্ট ডা. ফারজানা জামান পুনম, সহযোগি ডা. সুমাইয়া রহমান, ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেবি এ সিজার অপারেশনের নেতৃত্ব দেন।

এসময় বিনামূল্যে সিজার করতে পেরে মিম চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে মা ও শিশু কন্যা সম্পূর্ণ সুস্থ্য রয়েছেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম খান সাংবাদিকদের জানান, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সিজার অপারেশন থিয়েটারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে গর্ভবতী মায়েদের চিকিৎসা প্রদান শুরু হয়েছে। তিনি সকলে গর্ভবতী মাকে হাসপাতালের এই সেবা বিনামূল্যে গ্রহণ করার জন্য আহবান জানান।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

ফরাশগঞ্জের রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে সাধারণ জনগণ

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজারস ফোরামের ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

রামগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল, প্রশাসন নীরব

কমলনগরে বন্যাদুর্গতদের মাঝে খাবার বিতরণ করেন সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান

সুবর্ণচরে “মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ক” প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

কুলিয়ারচর-ভৈরবের দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ১০

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

রামগতির বয়ারচরবাসীর আতংক আন্ত:জেলা ডাকাত সর্দার তেলি আবদুর রব