১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:১৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় ইমাম নিহত, চালক আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২১, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকসা চাপায় মাওলানা তৌফিকুল ইসলাম (৪০) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। রবিবার (২১ মে) সকালে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাওলানা তৌফিকুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার পয়ত্রিশকাহন গ্রামের শামছুদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার এসআই মো. আশরাদ উল্লাহ জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের জামে মসজিদের ইমাম তৌহিদুল ইসলাম ফুরকানিয়া মাদসারায় পড়ানো শেষে বাই সাইকেল যোগে তারাকান্দি আসআসাদুল ঊলুম কওমি ইউনির্ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় পিছন দিক আসা একটি যাত্রীবাহী অটোরিকসা চাপা দিলে তিনি সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তখন স্থানীয় জনতা অটোরিকসাসহ চালক রতন মিয়া (৩০) কে আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় তৌহিদুল ইসলামকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ইসলাম দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অটোরিকসা ও তার চালক রতন মিয়া (৩০) কে আটক করেন। চালক রতন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের বাবুল মিয়া ছেলে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

জনগনের ইচ্ছার প্রতিফলনই হবে আমার আগামীর নির্বাচন—এবিএম আশরাফ উদ্দিন নিজান

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহে ভূমিহীনদের মাঝে দলির হস্তান্তর

রামগতি পৌর বিএনপি’র উঠান বৈঠক ও আলোচনা সভা

ইটনা উপজেলা আ’ লীগ নেতা হাজী মো. শাহাজান মিয়ার ইন্তেকাল

কিশোরগঞ্জের এমপি লিপির, শহীদ শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ও কেককাটা

রামগতিতে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

হোসেনপুরে গরুসহ দুই চোর গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মামা নিহতের ঘটনায় ভাগ্নে মহসিন গ্রেপ্তার

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন