১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:১২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানঘর ভাংচুর ও লুটপাট

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় একটি দোকান ঘর ভাংচুর ও মালপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পাকুন্দিয়া পৌর এলাকার হোসেনপুর সড়কের ডানপাশে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বজলুর রহমান নামের এক ব্যক্তির একটি নির্মাণাধীন দোকান ঘর ভাংচুর ও মালপত্র লুটপাটের ঘটনা ঘটে।

দোকানের মালিক বজলুর রহমান বলেন, গত ১৯ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামের মৃত হাজী গোলাম সন্ধানীর ছেলে মুসলেহ উদ্দিনের নেতৃত্বে তার চার ছেলে মাহবুবুল আলম নোবেল, আফজাল, তানভীর ও তানিম কুড়াল, চাপাতি, শাবলসহ দেশীয় অস্ত্রাদি নিয়ে বজলুর রহমানের নির্মাণাধীন দোকান ঘরে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ওই সময় তাকে মারধর করে এবং নির্মাণাধীন দোকান ঘরটি ভাংচুর করে।

তিনি আরও বলেন, হামলার সময় তার দোকান থেকে নির্মাণ কাজের জন্য রাখা ২০ বস্তা সিমেন্ট, ১০০ কেজি লোহার রড ও দুই বান্ডিল টিন একটি টমটম গাড়িতে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। যার মোট মূল্য ৩২ হাজার টাকা। এসময় বজলুর রহমানের ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি বজলুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ একটি মামলা দায়ের করেছেন।

এব্যাপারে জানতে অভিযুক্তদের কাউকে না পাওযায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বর্ণের চেইন চুরি

কিশোরগঞ্জে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব

কমলনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ৫ জনের মনোনয়ন বাতিল

কমলনগরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন

তাড়াইলে ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর দক্ষতা বিষয়ক আলোচনা সভা

বহিরাগত সন্ত্রাসীদের মহড়া; রামগঞ্জ পৌর মেয়র ও নির্বাহী কর্মকর্তা মুখোমুখি

কমলনগরে প্রযুক্তি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগঞ্জে দল্টা মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর পাশে দাড়িয়েছেন চেয়ারম্যান প্রদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত