৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৩, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। এ উলপক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ পাকুন্দিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া জানান, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে প্রথম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়।

তিনি আরও জানান, ২৩-২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে সাংবাদিক সম্মেলন ও ব্যাপক প্রচার প্রচারণার পাশাপাশি পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে মত বিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষি ও সুফলভোগীদের মধ্যে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১০বছর পর একসাথে ৪সন্তানের জন্ম দিলেন কুলিয়ারচরের লাকী

উপ-সম্পাদকীয়: টেকনাফ বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা

কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

ঢাকা চাঞ্চ্যকর হত্যা মামলার দুই আসামি ভোলা’য় র‍্যাব এর হাতে আটক

নান্দাইলে মুক্তিযোদ্ধা পরিবারের জানমালের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন

কমলনগরে হাজির হাট ইউনিয়ন জেএসডি’র আহবায়ক কমিটি গঠন

কুলিয়ারচরে নতুন ইউএনও সাবিহা ফাতেমাতুজ-জোহরা’র যোগদান

নারী শিশু বয়স্ক প্রতিবন্ধিদের সেবায় রামগঞ্জ থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন

রামগতি-কমলনগরের সাবেক সাংসদ মোহাম্মদ আবদুল্যাহ কে সংবর্ধনা

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ