২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:০০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১১, ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ মানিক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পৌর প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় চন্ডিপাশা ইউনিয়কে ২-১ গোলে হারিয়ে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জয় লাভ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, এই টূর্নামেন্ট পাকুন্দিয়া পৌরসভা ও নয়টি ইউনিয়নের মোট ১০ দল অংশগ্রহণ করিবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনার দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রামগতিতে অতিবৃষ্টি ও জলজটে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রনেতা রাকিব

কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

পাকুন্দিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জেএসডি’র মনোনয়ন ফরম সংগ্রহ

হোসেনপুর পৌরসভায় তারুন্যের উৎসব উপলক্ষে কর্মশালা

কিশোরগঞ্জ ম্যানেজার ফোরামের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আহবায়ক কমিটি গঠন

পাকুন্দিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন