২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:২৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সুবর্নচরে বিএডিসির উদ্যোগে কৃষক সমাবেশ এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

দিদারুল আলম, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী সুবর্নচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) এর উদ্যোগ কৃষক সমাবেশ এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি সুবর্নচর খামারের প্রকল্প পরিচালক মোহাম্মদ আজিম উদ্দিন এর সভাপতিত্ব, উপসহকারী পরিচালক রিপন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খান মো. মনিরুজ্জামান, পরিচালক (উপ-সচিব) পরিবীক্ষন ও মুল্যায়ন সেক্টর -৪, বাস্তবায়ন পরিবীক্ষন ও মুল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন, সহকারী পরিচালক,আইএমইডি।প্রধান প্রশিক্ষক ড. মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অবঃ) সরেজমিন গবেষণা বিভাগ বারি, নোয়াখালী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি তাই আমাদের কৃষকদের তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে এবং এটার জন্য সরকার সকল ধরনের প্রশিক্ষণ, বীজ, সার সহযোগিতা করা হবে।বিশেষ অতিথি বলেন সরকার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য বদ্ধপরিকর এজন্য কৃষকদের প্রশিক্ষণ আরো বৃদ্ধি করা হবে। উনি কৃষকদের সহযোগিতা কামনা করেছেন।

প্রধান প্রশিক্ষক তেল ও ডাল জাতীয় ফসলের চাষাবাদ সম্পর্কে কলাকৌশল ও আধুনিক টেকনোলজি সম্পর্কে ধারণা দেন। পরে সভাপতি অনুষ্ঠানকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। প্রোগ্রাম শেষে প্রধান অতিথি তার হাত দিয়ে সবাইকে বিভিন্ন সবজি ফসলের বীজ উপহার দেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে পিতার হত্যাকারীদের বিচারের দাবীতে কন্যার সাংবাদিক সম্মেলন

পাকুন্দিয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

হোসেনপুরে চুরির অপবাদে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

রামগতিতে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি বিতরণ

পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

অষ্টগ্রামে শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান

তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু