২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৪৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে দীন ভিশন সেন্টারে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে দীন মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী বাজার এলাকায় নির্মিত দীন ভিশন সেন্টারে সাড়ে ৮শ সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যে ছিল ঔষধ, চশমা, শিশু ও বয়স্কদের চোখের প্রাথমিক চিকিৎসা ও ছানি অপারেশন।

দীন আই হসপিটালের পরিচালক মো. রফিকুল হক টিটু জানান, প্রতি বছর জাতীয় দিবস ছাড়াও প্রতি সপ্তাহে দীন ভিশন সেন্টারে চোখের প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে চশমা ও ঔষধ দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদেরকে বিনামূল্যে কিশোরগঞ্জ দীন আই হসপিটালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে ছানি অপারেশন করাও হয়ে থাকে।

দীন মোহাম্মদ ফান্ডেশন ও দীন মোহাম্মদ আই হসপিটাল এন্ড রিচার্জ সেন্টারের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, আমাদের হসপিটালের উদ্দেশ্য হলো সুবিধা বঞ্চিত মানুষদের সেবা দেওয়া। তিনি বলেন, শুধু নিজ এলাকায়ই নয় তথা দক্ষিণ কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের দায়িত্ব দীন মোহাম্মদ ফাউন্ডেশনের। তিনি আরও বলেন, আমি প্রতি মাসে কমপক্ষে দুইবার ব্যক্তিগত ভাবে রোগী দেখব ও ছানি অপারেশন করব।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত