৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৫৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৯, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজেন হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাকুন্দিয়া আল হেরা আদর্শ নূরানী মাদরাসা সংলগ্ন সদর ঈদগাহ মাঠে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক দা. বা. এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

মাওলানা মো. সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন প্রমুখ।

এতে উপজেলার ৩৫টি মাদরাসার ২২১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ক-গ্রুপে ১১০জন, খ-গ্রুপে ৫৪ জন, গ-গ্রুপে ১৯, ঘ-গ্রুপে ২৩ জন, ঙ-গ্রুপে ৫ জন। ৫টি গ্রুপের ৩৪জনের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে দেশীয় অস্র সহ আটক-১

হোসেনপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটের হাতে শিক্ষক লাঞ্চিত প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

লক্ষ্মীপুর ইউএনও কার্যালয়ে লাইব্রেরী এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

ধর্মপ্রাণ জনগণের জন্য একজন শক্ত পুরুষ সমর্থক দরকার—হোসেনপুরে সৈয়দ সাফায়েতুল ইসলাম

কুলিয়ারচরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

রামগতিতে গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগতি জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

তাড়াইলে রাউতি ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় নিটল-নিলয় মটরস লিমিটেডে’র বিরুদ্ধে অভিযোগ

নান্দাইলে ঘুষ-জুয়া-মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়বো- শাহাব উদ্দিন ভুঁইয়া