২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২১, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লার কথিত কুখ্যাত মাদক কারবারী আরফানুল হক রিফাত কর্তৃক মানহানি মামলার প্রতিবাদে শনিবার (২১শে মে) নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতির আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুল।

দৈনিক ভোরের কাগজের নান্দাইল প্রতিনিধি ও নান্দাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আবুল হাসেম, মো. আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল, কার্যনির্বাহী সদস্য মো. মাহবুব আলম খান, প্রেসক্লাবের আজীবন সদস্য মো. আব্দুল মান্নান, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির, মানবাধিকার কর্মী আবুল কালাম আজাদ, ভোরের কাগজের পাঠক পরিমল চন্দ্র, মো. আরিফুল ইসলাম আরিফ, রিয়াদ হোসেন, ইয়াসিন মিয়া প্রমুখ।

এছাড়াও উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেৃতবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে আগামী ৭ দিনের মধ্যে বাদী কর্তৃক মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলায় দায়ের করায় বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানবন্ধনব

লক্ষ্মীপুর জেলা শহরের হাটসহ বিভিন্ন উপজেলায় শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে

কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

হাওরে সারের বাফার গুদাম করা হবে: কৃষিবিদ ছাইফুল আলম

সাবেক এমপি সিরাজুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮

রামগতিতে প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ ও বেপরোয়া দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত

কমলনগরে স্বল্প মূল্যে টিসিবি কার্ডধারীদের মাঝে চাল বিক্রি শুরু