২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

মহেশখালীর মুহাম্মদপুর তেলীপাড়ায় মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৬, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ

মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজর জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহাম্মদপুর তেলিপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক, যুবসমাজ ও সচেতন মহলের জোরালো অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

পুরো রমজান মাসজুড়ে তারা দিনরাত মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানাযায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ একাধিক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুধুমাত্র গত দুই দিনেই তিনজনকে হাতেনাতে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ইয়াবা মামলা ফারুক আসামী হলে পুলিশের কোন অভিযান দেখা যায়নি। এতে আরো বেপোরোয়া হয় উঠেছে ফারুক গং। তবে অভিযোগ রয়েছে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এদিকে আরও গুরুতর অভিযোগ উঠেছে ইয়াবার ভেন্যু হিসেবে পরিচিত ঘোনার বাসা ও ফারুকের ভেন্ডার থেকে প্রশাসনের পরিচয় ব্যবহার করে টাকা আদায় করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব মাদক ব্যবসা প্রকাশ্যে পরিচালিত হচ্ছে, যার কারণে মাদক কারবারিরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয়দের ভাষ্য মাদকের গডফাদার হিসেবে পরিচিত ফারুক টেকনাফ থেকে লোকজন এনে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলেছে।

এই সিন্ডিকেট এলাকায় বসে সমন্বিতভাবে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছে সাধারণ জনগণ। তবে তাদের প্রশ্ন যেখানে জনগণ নিজেরাই মাদক কারবারিদের আটক করছে, সেখানে প্রশাসনের সক্রিয় ভূমিকা কোথায়?

সচেতন মহল মনে করছে, শুধুমাত্র জনগণের উদ্যোগে মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রশাসনের দৃঢ় ও কার্যকর পদক্ষেপ, নিয়মিত অভিযান এবং আইনের যথাযথ প্রয়োগ। গত দুইদিনে ফারুকের ভেন্ডার হতে ১৫০ পিস ইয়াবা কিনতে এসে একজন পালিয়ে গেলেও একজনকে ৩০ পিস নিয়ে আটক করে পুলিশে দিলো জনতা।

এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে যাদের প্রস্রয়ে মাদকের সাম্রাজ্য করে তুলেছেন তাদের সহ জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং মাদক সিন্ডিকেট সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে। অন্যথায়, ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

রামগতিতে ২য় দিনের মত চলছে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত

কুলিয়ারচরে পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

হোসেনপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় যুবক খুন

ইটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনী উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

কুলিয়ারচরে নিজ কর্মস্থল সরকারি হাসপাতালে সিজার করালেন ডা. রুবাইয়াৎ তাহসিন

সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না : লক্ষ্মীপুরে এমপি নয়ন

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল