৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৩৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৩১, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর ৩০শে মে সোমবার বেলা ১১.০০ টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারী কলেজ মাঠে ইটনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে চৌধুরী কামরুল হাসানকে সভাপতি ও মো. সোহরাব উদ্দিন ঠাকুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক এমপি, কিশোরগঞ্জ ৫ মাননীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষাও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাপা সহ কেন্দ্রিয় ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশ পর কিশোরগঞ্জ জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মোঃজিল্লুর রহমান এর সভাপতিত্তে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে ইটনা উপজেলা আওয়ামী লীগের পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় চৌধুরী কামরুল হাসানকে ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। পরে সাধারণ সম্পাদক পদে চার জনের মাঝ থেকে আলোচনার ভিত্তিতে মো. সোহরাব উদ্দিন ঠাকুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উপজেলার অন্যান্য পদ গুলি পরে আলোচনার মাধ্যমে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্মেলন সঞ্চালনায় ছিলেন ইটনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন। সম্মেলনে কাউন্সিলার ডেলিগেট সহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিত ছিল দৃর্শনীয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে গণবিক্ষোভ

সুবর্নচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং শিক্ষা সামগ্রী বিতরণ

সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু

কমলনগরে চর লরেঞ্চ বাজারে একাধিক চুরির ঘটনায় বাজার কমিটির সংবাদ সম্মেলন

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে রামগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগতিতে পাবলিক লাইব্রেরী পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ

কুলিয়ারচরে টাকাসহ সাত জুয়ারি আটক

রাজশাহীতে নিলামে পানির দামে বিক্রি হলো সরকারি খামারের ৩৭ গরু

পাকুন্দিয়ায় চোরাই পাওয়ারট্রিলার সহ ২ জন গ্রেফতার

রামগতিতে হার্ট এ্যাটাকে ব্রিকফিল্ড মালিকের মৃত্যু