1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাতের আঁধারে গোয়াল ঘরের তালা কেটে ৩ গরু চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে রাতের আধারে গোয়ালঘরের তালা কেটে এক মহিলা খামারীর ৩ টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ চুরির ঘটনায় ওই খামারী হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের বীর জামাইল গ্রামের ফকির বাড়ির খামারী মোর্শেদা (৪২) গোয়ালঘরে ৩ টি গরু লালন পালন করতেন। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। গোয়াল ঘরটি আধাপাকা ও স্টিলের দরজায় তালা দেওয়া সত্বেও রাতের আধারে তালা কেটে ওই ৩টি গরু চোরেরা নিয়ে যায়। এ সময় পাশের ঘরের আরেক কৃষক খোকন মিয়ার আরোও একটি ষাঁড় গরু তালা কেটে গোয়াল ঘর থেকে বের করে চুরি করে নেওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজন সজাগ হয়ে ডাক চিৎকার শুরু করেন।

খামারী মোর্শেদার গরুগুলো এর আগেই বাড়ির পাশে রাস্তায় দাঁড় করানো পিকআপ ভ্যানে উঠিয়ে ফেলায় লোকজনের ডাক চিৎকারে বাচুরসহ ৩ টি গরু নিয়ে চোরেরা পালিয়ে যায়। পরে,চুরি হওয়া গরুগুলো খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার বিকেলে তিনি হোসেনপুর থানা লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে খামারী মোর্শেদা জানান, গরুগুলোকে তিনি সন্তানের মতো লালন পালন করতেন। কুরবানির ঈদে তিনি ষাঁড় গরুটি বিক্রি করার চিন্তা করেছিলেন।

হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউরের মতবিনিময়

তাড়াইলে তালজাঙ্গা যুব সমাজের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন: ফরিদুন নাহার লাইলী

কুলিয়ারচরে বাংলাদেশ ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দু-পক্ষের মারামারি, আহত-১০

রামগতিতে গণমূখী সাহসী পদক্ষেপ গণগোরস্থান নির্মাণ

পাথর দেওয়ার নামে সোয়া কোটি টাকা প্রতারণা; রাজশাহী নগরীতে কুখ্যাত প্রতারক জাভেদ গ্রেফতার

আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন ও কলাগাছ কর্তন

পরীমণিসহ ব্যক্তিচরিত্র হননকারী সব কনটেন্ট সরাতে আইনি নোটিস