২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:২০ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কামারহাট থেকে শনিবার বিকেলে থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার ১০ মামলার পলাতক আসামী মানিক হোসেন প্রকাশ (কালা মানিক) কে গ্রেফতার করেছে।

রাতে তার স্বীকারোক্তিতে উপজেলার উত্তর ফতেহপুর কালা মানিক বাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। ২৭ ফেব্রুয়ারী (রোববার) সকালে কালা মানিককে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরন করেছে।

সুত্রে জানায়, উপজেলার শীর্ষ তালিকাভুক্ত ও আন্তঃজেলা ডাকাত সর্দার মানক হোসেন প্রকাশ কালা মানিক শনিবার বিকেলে কামারহাট এলাকায় গোপনে অজ্ঞাত স্থানে বসে ডাকাতি পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, দিবাকর রায়, তাজুল ইসলাম, এএসআই নাছির উদ্দিন, জাহাঙ্গির আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ঘেরাও করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কালা মানিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে অংশ নেওয়ায় এসআই সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিতে রাত দেড়টার দিকে তার বসতঘরের সামনে রান্না ঘর থেকে অস্ত্র ও গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক এমদাদ বলেন গ্রেফতার হওয়ায় ডাকাত কালা মানিকের বিরুদ্ধে বিগত দিনে নারায়নগঞ্জ, কুমিল্লা, গুলশান, রামগঞ্জ, লক্ষীপুর সহ দেশের বিভিন্ন থানা ডাকাতি-হত্যা সহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। এসআই সৈয়দ দেলোয়ার হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

রামগতি মৎস্য কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন শেষে মতবিনিময়

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রামগতি ঢাকা রুটের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে নিহত-১

দৌলতখানে প্রাথমিকের প্রধান শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি

দক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: ড. সলিমুল্লাহ খান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার সুজনের মৃত্যু

রামগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত