২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন শেষে মতবিনিময়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৬, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

মো: ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উদ্বোধন শেষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন।

বিশেষ অতিথি ছিলেন তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।

সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে গণটিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করে জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখছেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ এর মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে তাড়াইল উপজেলায় মোট ৫৬হাজার ১৫০জন শিশু উক্ত টিকা প্রদান করা হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলের বাজার শীতের সবজিতে ভরপুর স্বল্প আয়ের মানুষের স্বস্তি

কিশোরগঞ্জের ছেলে খায়রুল কবির এনসিপি’র কেন্দ্রীয় নেতা

রামগঞ্জে মন্দির ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ কর্মী মুন্না গ্রেফতার

রামগতি সাব রেজিষ্টার অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

কমলনগরে এনজিও’র কর্মী পরিচয়ে হাতিয়ে নিলেন ১০ লক্ষাধিক টাকা

পাকুন্দিয়ায় চোরাই মোটর সাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

পাকুন্দিয়ায় মামা নিহতের ঘটনায় ভাগ্নে মহসিন গ্রেপ্তার

রামগতিতে ইউপি সদস্যকে মারধর করে পুলিশে সোপর্দ

পাকুন্দিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত