১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৯, ২০২২ ১২:৫৬ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে জাকির ভ্যারাইটিহজ ষ্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভেকু মেশিন দিয়ে ভাংচুর করে লুটপাট চালিয়েছে সন্ত্রাসী বাহিনী। দুধরাজপুর সাইর বাড়ির আবুল কালাম ভূইয়ার ছেলে কামাল হোসেন সহেল, হিরাপুর গ্রামের শেখের বাড়ির নুরুল হকের ছেলে মাহবুবুর রহমান শেখ ও তার ভাই মাসুম শেখের নেতৃত্বে ২০/২৫ জনের একটি অস্ত্রধারী বাহিনী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দুধরাজপুর অলি বাড়ির সংলগ্ন পাটোয়ারী বাজার মার্কেটে জাকিরের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর চালায়।

তাৎক্ষনিক সন্ত্রাসীদের হাত থেকে ব্যবসায়ী স্বামী জাকির হোসেনকে উদ্ধার করতে স্ত্রী সকিনা বেগম ডাকাত বলে চিৎকার দিলে মুখোশ পরা সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এলোপাতাড়ি পিটিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন ব্যবসায়ী ও তার স্ত্রীকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এএসআই বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রামগঞ্জ থানায় মামলার প্রস্তুুতি চলছে।

ব্যবসায়ী জাকির হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে দোকানের জন্য মালামাল এনে দোকান সাজাতে সাজাতে রাত ২টা বেজে যায়। কাজ শেষ করে দোকান থেকে বের হবার সময় সহেল, মাহবুব ও মাসুম ২০/২৫জন মুখোশপরা লোকজন অস্ত্র হাতে জোরপূর্বক দোকানের ভিতর ঢুকে আমাকে মারধর শুরু করলে চিৎকার দিলে আমার স্ত্রী ছুটে আসলে তাকেও মারধর করে ভেকু মেশিন দিয়ে দোকানঘর ভাংচুর করে সিগারেট, নগম টাকা ও মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

হামলাকারী নেতৃত্বদানকারী সহেল জানান, এই দোকান ঘর আমি নিজেই নির্মান করেছি। জাকির দখল করে রাখায় আমরা ভেকু মেশিন দিয়ে তাকে উচ্ছেদ করেছি মাত্র।

অপর হামলাকারী মাহবুবুর রহমান শেখ জানান, আমি সহেলের কাজ থেকে দোকানটি ক্রয় করেছি। আইনী পক্রিয়ায় দখলে বুঝে নিতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তাই তড়িঘড়ি করে রাতেই তাকে উচ্ছেদ করা হয়েছে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

খালি গায়ে নারীদের সাতাঁরের অনুমোদন!

কমলনগরে জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন

কমলনগরের করুনানগর বাজারে মাদক ও জুয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ

কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রামগতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতার্তদের মাঝে উপহারের শীতবস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির পুর্নাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মাহমুদ, সাধারণ সম্পাদক আপলু

পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

কমলনগরে আ’লীগ নেতার ইন্ধনে দোকানঘর দখলের অভিযোগ