১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:২৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরের করুনানগর বাজারে মাদক ও জুয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৯, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

কবির হোসেন কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনানগর বাজারে মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সকল প্রকার সামাজিক অন্যায়ের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে করুনানগর বাজারের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, “করুনানগর বাজার একসময় শান্তি ও শৃঙ্খলার প্রতীক ছিল। কিন্তু ইদানীং কিছু অসাধু চক্রের কারণে এখানে মাদক ও জুয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পাচ্ছে।”

​বক্তারা আরও অভিযোগ করেন মাদকের পাশাপাশি এলাকায় অনৈতিক কর্মকান্ড ও পতিতাবৃত্তির মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।

​সমাবেশ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয় অবিলম্বে মাদক ও জুয়ার আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন নাগরিকরা।

​মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসীর দাবি অবিলম্বে করুনানগর বাজারকে সকল প্রকার অন্যায় ও অপরাধমুক্ত ঘোষণা করতে হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

দৌলতখানে টিভি লুটের মামলার আসামী প্রেসক্লাবের সাবেক সভাপতি-সম্পাদক

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুলিয়ারচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ পেল ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

মদনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগতির চর গাজী ইউপি নির্বাচনে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা

সুবর্ণচরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রামগতি পৌর মেয়র মেজুর বিরুদ্ধে রাজস্ব ফাঁকি সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ