মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগতি উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬খ্রি.) বিকেল ৫ ঘটিকার সময় উপজেলার ২০ শয্য হাসপালের পূর্বপাশে গুড হিল হসপিটালের চাদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আজাদ উদ্দিন ডলারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, রামগতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সায়েদুল বারী মির্জা, এহতেশামুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জমির আলী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ্ মো. শিব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মো. শাহরিয়ার হান্নান, সদস্য সচিব বেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হাওলাদার সহ প্রমূখ।


















