২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:২৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রাথী উপজেলা আ’ লীগ সা: সম্পাদকের ভাতিজা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৩, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর গাজী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২১ এ চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ এর ভাতিজা ও ইউনিয়ন আ’ লীগের সভাপতি মাহফুজুল হক শের আলী মিয়ার ছেলে মাহবুব আলম রাসেল।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চর গাজী ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন। নির্বাচনে কেন্দ্র থেকে নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয় সাবেক চেয়ারম্যানকে। নির্বাচনে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও সাবেক সফল চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমনের আকাশচুম্বি জনপ্রিয়তার কারণে একজন ব্যতিত সকল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের ভাতিজা ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহফুজুল হক শের আলী মিয়ার ছেলে মাহবুব আলম রাসেল নির্বাচনের মাঠে রয়েছে। দলীয় তৃণমূলের মনোনয়নকালে তার বড় ভাই বিপ্লবের সাথে সেও চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিল বলে জানা যায়।

এবিষয়ে উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের কাছে জানতে তার মুঠোফোনে কল করলে ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন।
দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউনিয়ন আ’ লীগের সভাপতি মাহফুজুল হক শের আলী মিয়ার দুই ছেলে প্রার্থী হয়ে বিপ্লব মনোনয়ন প্রত্যাহার করলেও রাসেল মনোনয়নপত্র প্রত্যাহার না করার কারণ সম্পর্কে জানতে তার কাছে ফোন করলে তিনি অসুস্থ আছেন বলে জানান।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির ইউএনওকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা

রায়পুরে মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

কি‌শোরগ‌ঞ্জ জেলা পু‌লিশ কর্তৃক মু‌ক্তি‌যোদ্ধা পুলিশ সদস্য‌দের সংবর্ধনা প্রদান

টেকনাফে এনজিও’র কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

কুলিয়ারচরে দু’ দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত