মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালের সামনে পূর্ব পাশে মেঘনা সিবিচের ব্লকবাদের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় জাফর আহমদ জানান, স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। তবে লাশটি এ এলাকার নয় জোয়ারের পানিতে ভেসে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পূর্ব দিকে ব্লকের এর উপর লাশটি আটকে যায়। শিশুটির বয়স হবে ৭/৮ বছর হবে। সম্ভবত দুই থেকে তিন দিন নদীতে ভেসে থাকায় দেহটি ফুলে যায় এবং হাত ও শরীরের কয়েকটি অংশে পচন ধরে ক্ষয় হয়ে যায়।
এবিষয়ের রামগতি থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, খবর পেয়ে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করেছে। আমার জানামতে এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।
রামগতি নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তে পাঠানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

















