১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৫০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কেন্দ্রীয় নেতা তাসবীরুল হক অনু’র শীতার্তদের মাঝে কম্বল উপহার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৯, ২০২১ ৮:৩৭ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবলীগ নেতা তাসবীরুল হক অনু’র পক্ষ থেকে উপকূলীয় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার বিতরণ করা হয়েছে।

রামগতি কমলনগরের কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ¦ তাসবীরুল হক অনুর পক্ষ থেকে মেঘনা উপকূলীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে রামগতি পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তুনু চৌধুরী।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুগ্ন আহবায়ক শাহ মো. রাকিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোছাইন প্রমূখ।

কম্বল উপহার বিতরণ অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ এ সময় কয়েকশত শীতার্ত হতদরিদ্র মানুষের হাতে উপহারের কম্বল তুলে দেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা

রামগতির ইউএনওকে ইউপি চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবলেট পেল ২১০জন মেধাবী শিক্ষার্থী

কমলনগরে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নান্দাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালিত

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

কুলিয়ারচরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রামগতিতে নানান কর্মসূচীতে মীনা দিবস পালিত