১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:১২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৬, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মপিুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পরিচালনার দিক নির্দেশনা প্রদানের বিষয়ে ইউপি সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মো. আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ইসমাইল, মো. দিলদার হোসেন ও বিভিন্ন ইউপি সচিবগণ।

সভা সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. দিলদার হোসেন। সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, গ্রাম আদালত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রান্তিক পর্যায়ে এ প্রকল্প দরিদ্র পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে অনেক ভাল কাজ করার যায়গা রয়েছে। আমি মনে করি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করলে প্রান্তিক জনগণের হয়রানি কমবে। সপ্তাহে একদিন গ্রাম আদালতের শুনানী রাখতে হবে।

আইন ও বিধি অনুযায়ী মামলার নথি ও রেজিষ্টার সব সময় আপডেট রাখতে হবে। ইউনিয়ন পর্যায়ের সুবিধা বঞ্চিত মানুষ যাতে অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পায়। তিনি আরো বলেন, স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরনের লক্ষ্যে সরকার গ্রাম আদালত শক্তিশালীকরণ (৩য় পর্যায়) প্রকল্প হাতে নিয়েছে। ৫ বছর মেয়াদি এ প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে প্রেজেন্টেশন করেন উপজেলা সমন্বয়কারী এবং নথি উপস্থাপন করেন কমলনগর উপজেলা সমন্বয়কারী।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত

পত্নীতলায় দলিত/আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা

কুলিয়ারচরে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ-১৮

রামগতিতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রবাসে থেকে গুমের মামলার আসামী হলেন প্রবাসী বাবু কমল চন্দ্র দাস

কমলনগরে স্কুল ছাত্রীদের নিয়ে মানববন্ধন করায় অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় ৩৭ হাজার ১শত ১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

কিশোরগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

রামগতিতে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন

কমলনগরে চর মার্টিন ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত