1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জামায়াতের মতবিনিময় সভা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির দ্বীপ চর আবদুল্যাহ ইউনিয়নে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের জেলা সদরে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা আমীর মাওলানা আবদুর রহিমের উপস্থিতিতে ৫ নম্বর চর আবদুল্যাহ ইউনিয়ন বিশিষ্ট ব্যাক্তি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে চর আবদুল্যাহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সামছুউদ্দিন।

আগামী ২২ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে প্রচার ও দাওয়াতি কাজের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মতামত ব্যক্ত করেন রামগতি উপজেলার সাবেক আমীর মাস্টার হাফিজ আহমদ, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলী মুর্তুজা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রফেসর একরামুল হক, চরগাজী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আকবর হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন সভাপতি মাওলানা মো. মহসিন, ইউনিয়ন সেক্রেটারী হাফেজ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাইন উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা মেহেরাজ, ছাত্র শিবির সভাপতি মো. জুয়েল হোসেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি সেক্রেটারীগণ এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান দিদার কর্তৃক ৬০ টি মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ

টেকনাফে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান ব্যবসায়ী গুরুতর আহত

টেকনাফে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান ব্যবসায়ী গুরুতর আহত

কমলনগরে পুকুর ব্যবহারে বাঁধা দেওয়ায় যুবককে প্রকাশ্যে চুরিকাঘাতে হত্যা

বড়খেরী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগতিতে ইসকন নিষিদ্ধের দাবীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

রংধনু একাডেমি ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছয়সূতী একাদশ

জাতীয় সংসদের হুইপ হলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

সম্পাদকীয়: পবিত্র ঈদুল আজহা (ত্যাগই কুরবানির মূল কথা)