৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:০৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বিনা প্রতিদ্বন্দিতায় বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হাসান মাহমুদ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমবায় বিভাগের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএলি:) এর চেয়ারম্যান ও ডাইরেক্টর পদের নির্বাচন-২০২৫-এ বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসান মাহমুদ শাপলা।

অফিস সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সমবায় সমিতির লি: এর কার্যকরী কমিটির নির্বাচনে প্রতি তিন বছরের একটি সেশনে প্রাথমিক সমিতির সাধারণ সভ্যদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পাঁচজন পচিালককে নির্বাচিত হতে হয়। ২০২৫-২৭ অর্থ বছরের জন্য ভোটে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন হাসান মাহমুদ শাপলা। পরিচালক পদে মো. হেলাল উদ্দিন-চর আলগী ইউপি সদস্য, মো. নাছির উদ্দিন-প্যানেল চেয়ারম্যান চর গাজী ইউপি, মনিরুল ইসলাম খন্দকার, জয়নাল আবেদিন, ডা. নিখিল চন্দ্র দাস ও বিবি রহিমা বেগম সহ পাঁচজনকে পরিচালক নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, শাপলা’র পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম গোলাম মাহমুদ জাহাঙ্গীর জীবদ্দশায় তিনিও কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। হাসান মাহমুদ শাপলা এর আগেও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

হাসান মাহমুদ শাপলা জানান, তফশিল ঘোষনার পর আমার সাথে কোন প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা পর্যদ আমাকে নির্বাচিত ঘোষণা করেছে। আমি সকলকে সাথে নিয়ে চেষ্টা করবো সমবায়ের হারানো গৌরব ও কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনার জন্য।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তফশিল ঘোষণার পর আর কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় হাসান মাহমুদ শাপলাকে চেয়ারমান পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনি

কমলনগরের সাংবাদিক রিয়াজের মা আর নেই

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ঈদ-এ-মিলাদুনন্নবী অনুষ্ঠিত

অষ্টগ্রামে দূর্গাপূজা উপলক্ষ্যে ২৩ মেট্রিক টন জিআর (চাল)’র ডিও বিতরণ

রামগতিতে ২য় দিনের মত চলছে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

অষ্টগ্রাম হাওরের মাটি পাচার; গ্রেফতার ৫: মালামাল জব্দ

নান্দাইলে জয় বাংলা মৌলভী আব্দুল মজিদ খানের কুলখানি অনুষ্ঠিত

পাথর দেওয়ার নামে সোয়া কোটি টাকা প্রতারণা; রাজশাহী নগরীতে কুখ্যাত প্রতারক জাভেদ গ্রেফতার

রামগতিতে বর্ধিত দরে সার বিক্রি, উধাও ভূর্তকির কৃষি যন্ত্রপাতি

বাজিতপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক