২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৩৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাজিতপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৭, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ টহল অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

গত ১৬ জুলাই ২০২৫ ইং রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাজিতপুর অস্থায়ী আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল যৌথ বাহিনী। টহল চলাকালীন রাত ১০টা ৪৫ মিনিটে বাজিতপুর উপজেলার খালেকের ভান্ডার এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার দেহ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত যুবকের নাম মো. ফয়সাল (২৬), পিতা মো. রেনু মিয়া, গ্রাম: মীরার গাঁও, ইউনিয়ন: সরারচর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।

আটকের সময় তার কাছ থেকে একটি সুজুকি ঝিকঝাক ১২৫ সিসি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও মালামাল রাত ১১টায় বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়।

এই অভিযানে যৌথ বাহিনীর তৎপরতা ও সতর্কতা মাদকবিরোধী অভিযানে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বর্ষা মৌসুমে অন্তত ১০ হাজার লোকর পানি বন্দী হওয়ার আশংকা

পাকুন্দিয়ায় ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো শতবর্ষের বর্ণিল আয়োজন

রাজশাহী রিপোর্টার্স ইউনিটি ও রিভার সিটি প্রেসক্লাবের বার্ষিক ক্রিড়া ও বনভোজন অনুষ্ঠিত

বিদ্যুৎ বিরম্ভনায় নির্ঘুম রাত কাটছে পাকুন্দিয়াবাসীর

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

কমলনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ৫ জনের মনোনয়ন বাতিল

কমলনগরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা