১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:০৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার- থানায় মামলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৯, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ৪টি বলিট্রাক্টরসহ কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার (১৮এপ্রিল ২০২৬ ) গভীর রাতে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের কৃষি জমির টপ সয়েল বিক্রি করার অপরাধে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে মাটি কেটে বিক্রি করার ঠিকাদার চর রমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল রকিবের ছেলে আশ্রাফ উদ্দিন (৫০), বলিট্রাক্টর চালক চরসীতা গ্রামের মো. রফিকের ছেলে মো. রিয়াজ (২৮), চন্দ্রগঞ্জের মো. জিল্লালের ছেলে মো. রাব্বি (২১), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল মতিনের ছেলে শামীম (১৯) এবং চরনেয়ামত গ্রামের আলমগীরের ছেলে সাব্বির (১৫)।

এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেল তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান গোপন সংবাদের খবরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ ব্যক্তিকে আটক করা হয় এসময় মাটি পরিবহনে ব্যবহৃত চারটি বলি ট্রাক জব্দ করা হয়। কৃষি জমির টপ সয়েল বিক্রি করার অপরাধে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় রাতেই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আওয়ামী লীগের দুই নেতা আটক

রামগতিতে বৃদ্ধের আত্মহত্যা

কমলনগরে যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

রামগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

রামগতিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে গণবিক্ষোভ

মিঠামইনে প্রতারণা সহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে আখিনুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ইটনায় কৃষকদের মাঝে কম্বাইন হারবেষ্টার ও মাড়াইকল বিতরণ

কিশোরগঞ্জে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ হুমায়ুন

কিশোরগঞ্জ ম্যানেজার ফোরামের ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত