১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:১৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৮, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্মীপুর জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল হালিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউল করিম লিংকন দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। নতুন ঘোষিত কমিটিতে রামগতি উপজেলার একাধিক নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন।

কমিটিতে রামগতি উপজেলার নেতাদের মধ্যে মো. শিবলী নোমান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে রামগতি উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া শাহ মো. শিব্বির জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন। তিনি রামগতি উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

মো. জমির আলী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি রামগতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

করিম মাস্টার জেলা যুবদলের সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন। তিনি রামগতি পৌর যুবদলের আহ্বায়ক।

মাহবুবুর রহমান কবির জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি রামগতি পৌর যুবদলের সদস্য সচিব।

এছাড়া মো. আলম হাওলাদার জেলা যুবদলের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মো. মোস্তফাও লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য পদে স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে রামগতি উপজেলার একাধিক নেতার অন্তর্ভুক্তিকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা