1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১০, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জেলার ইটনা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করার পর পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়। পরে পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপজেলা কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তি মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।

আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা সিরাজুল ইসলাম আতশি।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি চৌধুরী কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা, ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন ও নাসরিন সুলতানা মুক্তি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইটনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফজলুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঠাকুর, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কবি ও গবেষক মো. রওশন আলী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ্ব মেহের উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম প্রমূখ।

বক্তাগণ আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কমলনগরে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের উদ্বোধন

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে —লক্ষ্মীপুরের সমাবেশে ড. রেজাউল করিম

কমলনগরে প্রবাসি স্ত্রীর লাশ উদ্ধার

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত

ইটনায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১৩২০জন পরীক্ষার্থি অংশ গ্রহণ করেন

রামগতিতে নবাগত ইউএনওর যোগদান

কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রামগতিতে মহল্লাদার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ

রামগতির বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচন বন্ধ