২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:০৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১১:৫২ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিয্যকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ব্রহ্মপুত্র নদের সাহেবের চর গ্রামে হোসেনপুর উপজেলা পরিষদ এর উদ্যোগে শনিবার বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী শরিফ, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা পরিষদ সদস্য মাসুদ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, সিদলা ইউপি চেয়ারম্যান মো:সিরাজ উদ্দিন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, আড়াই বাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ উদ্দিন, জিনারী ইউপি চেযারম্যান আব্দুস সালাম, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম হিমেল, ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আ’লীগের সদস্য ময়মনসিংহ জেলা আ’লীগের সহ-সভাপতি শাহজাহান পারভেজ, পৌর আ’লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোবারেস, উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট কামরুল আহসান প্রমুখ।

এদিকে নৌকা বাইচকে উপলক্ষ্য করে সকাল থেকে নদের দু’পাশে হাজারো নারী-পুরুষ ভীর জমায়, আবার অনেকেই নৌকা করে তা উপভোগ করেন। বিভিন্ন এলাকা থেকে আগত নৌকাগুলো নানা সাজে সজ্জিত হয়ে সাহেবের চর গ্রামে জমায়েত হয়।

বাইচ শেষে অংশগ্রহণ কারী বিজয়ী বড় নৌকা সরঙ্গ ও বড় নৌকা ছিপ বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে উভয়কে নগদ ৫০ হাজার টাকা করে ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং ছোট নৌকা বিজয়ীদেরকে নগদ ২৫ হাজার টাকা করে ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে তোলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

 

 

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন

হোসেনপুরে গরুসহ দুই চোর গ্রেপ্তার

পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচন আগামী ১৩ মে

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ঈদ-এ-মিলাদুনন্নবী অনুষ্ঠিত

রামগতিতে খাদ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

রামগতিতে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন

কমলনগরে মানববন্ধন মেঘনার তীর রক্ষা বাঁধ সেনাবাহিনী দিয়ে বাস্তবায়নের দাবী

দুর্গাপূজা অসহায় সনাতন ধর্মালম্বী নারীদের শাড়ি উপহার দিলো ছাত্রশিবির

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি

ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে মামলা