১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৪৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৭, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক আয়োজিত এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬ইং) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (হাজিরহাট) শাখার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হাজিরহাট শাখা প্রধান মাসুম হোসেন।

ইসলামী ব্যাংক নোয়াখালী জোন প্রধান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম, কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমীর মাওলানা আবুল খায়ের, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলি মিঠু  সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ, হাজিরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরাদ হোসেন মিয়া, চর ফলকন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর ওদুদ হাওলাদার, তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেহ উদ্দিনসহ প্রমূখ।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী ব্যাংকের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা