৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৩৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২০, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পাষন্ড স্বামী সাহাব উদ্দিন তার স্ত্রী শাহনাজ বেগম (৩০) কে ধারালো ছেনি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে চর আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের মহসিন হাওলাদার পাড়ার আশরাফ উদ্দিন পাটওয়ারী (মহসিন হাওলাদার) জামে মসজিদের মোয়াজ্বিন সাহাব উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে সাহাব উদ্দিন পার্শ্ববর্তী মনোজ বেপারীর ছেলে নাগরের বাড়ীতে যায় ছাগল জবাই করার জন্য। সেখান থেকে বাসায় আসার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা জানালা বন্ধ করে পাষন্ড স্বামী তার হাতে থাকা ধারালো ছেনি দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে তার স্ত্রী শাহনাজকে। ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয়।

ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে যায়।

সাহাব উদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ড শ্যামল গ্রামের মৃত জালাল আহাম্মদের ছেলে। তার স্ত্রী শাহনাজ বেগমের বাবার বাড়ী চর পোড়াগাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফছিয়ল আলমের মেয়ে।

ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করি এবং ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ব্যারিস্টার কায়সার কামাল

বাংলার মানুষ এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়—-মাওলানা মুহাম্মদ মামুনুল হক

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুলিয়ারচরে কৃষি মেলা-২০২৩ শুভ উদ্বোধন

রামগঞ্জ মেম্বারের নেতৃত্বে মৎস্য ব্যবসায়ীর উপর হামলা ॥ আহত ৪

পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামী ৫ মাস পর ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

নান্দাইলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল