২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:০৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১০, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর ৯নং ওয়ার্ডে ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০ ঘটিকায় থানা অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর তদন্ত মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার (৯ আগস্ট) রাতে পৌরসভার ঐতিহ্যবাহী দিশারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ীর কেয়ারটেকার কামাল উদ্দিন জানায়, রাতের কোন এক সময়ে চোরের দল ঘরে প্রবেশ করে লোহার আলমিরা, কয়েকটি ওয়ারড্রোব, শোকেইচ ভেঙ্গে বাড়ীর জায়গা জমির দলিল দস্তাবেজ, প্রয়োজনীয় কাগজপত্র, লকারে থাকা মূল্যবান সামগ্রী সহ কিছু স্বর্ণালংকার, ১টি ৪৮ ইঞ্চি টিভি ও সোলারের ব্যাটারী নিয়ে যায়।

ব্যারিস্টার ইব্রাহিম খলিল বলেন, আমি পেশাগত কাজে ঢাকায় থাকি। আমার বাড়িতে কামাল উদ্দিন নামের একজন কেয়ারটেকার থাকেন। তিনি সকালে আমাকে জানান বাড়িতে চুরি হয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রীর সাথে কয়েকটি ফাইলে রক্ষিত বাড়ির দলিল দস্তাবেজগুলো নিয়ে গেছে। বিষয়টি আমি প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেছি।

ব্যারিস্টার সোহেলের চাচা আবদুল মালেক জানান, দ্বীর্ঘদিন থেকে একই বাড়ীর পার্শ্ববর্তী ঘরের রেজাউল হকের সাথে আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। যেহেতু চোরের দল মূল্যবান সামগ্রীর সাথে বাড়ীর দলিল দস্তাবেজের কয়েকটি ফাইল নিয়ে গেছে তাই প্রাথমিক ভাবে ধারনা করছি এ ঘটনা তারাই ঘটিয়েছে।

ব্যারিস্টার ইব্রাহিম খলিল সোহেল ঐতিহ্যবাহী দিশারী বাড়ীর মরহুম আবদুল খালেকের ছেলে। তিনি সুপ্রিমকোর্টে সিনিয়র আইনজীবি হিসেবে কর্মরত রয়েছেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো কবির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। অধিকতর তদন্ত চলছে। চুরির রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে হাজিরহাট ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে জামায়াতের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত

রামগতি উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ফাহিমা

পাকুন্দিয়ায় ৩৭ হাজার ১শত ১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

মহানগরীতে চোরাই অটোরিক্সা-সহ দুলাল চোর গ্রেফতার

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় টিসিবি পণ্যসামগ্রী বিতরণে প্রশাসনের প্রেস ব্রিফিং

পাকুন্দিয়ায় ২৬ জন মেদাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ট্যাবলেট বিতরণ

তাড়াইল টেরিটোরির এমপিও মো: সবুজ ইসলামের বদলীজনিত বিদায় সম্মাননা প্রদান

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগঞ্জে অবাদ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের দাবীতে স্বতন্ত্র প্রার্থীদের সাংবাদিক সম্মেলন