২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৪৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে জামায়াতের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৯, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জুন) বিকেল ৪ ঘটিকায় ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে চর কাদিরা ইউপি সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর লক্ষ্মীপুর -৪ রামগতি কমলনগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এ আর এম হাফিজ উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা সাবেক আমির মাওলানা নুর উদ্দিন, কমলনগর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা কমলনগরের কৃতি সন্তান আবদুস সাত্তার সুমন, চর কাদিরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফজমিয়ার হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পলিটেকনিকেল ইস্কুলের শিক্ষক আলমগীর হোসাইন, চর বসু হাই স্কুলের প্রধান শিক্ষক কমলনগর মিডিয়া সেলের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মানিক।

অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ইবতেদায়ী পরিষদের জেলা সভাপতি, কমলনগর মিডিয়ার সেলের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, সাংবাদিক ফরহাদ হোসেন, স্থানীয় জামায়াত নেতা মাওলানা ডাক্তার হেফজুর রহমান, মাওলানা আল আমিন, মাওলানা জোবায়ের হুসাইন, মাওলানা নোমান, মাওলানা ডা. জসিম উদ্দিন প্রমূখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

পিয়ারাপুর-ভবানীগঞ্জ মহাসড়কে বসছে মাছের হাট ও সবজির বাজার

রাজশাহী নগরীতে ৪জন নারীসহ ৮ ভুয়া সাংবাদিক গ্রেফতার

ইটনায় কুতুব উদ্দীন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত

কমিউনিটি পুলিশিং ডে-২১ উপলক্ষ্যে রায়পুরে আলোচনা সভা ও র‌্যালি

রামগতিতে দেশীয় অস্ত্র দুই ডাকাত আটক, গণ চুরির হিড়িক

হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত

রামগতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ মিনারে বিএনপি’র পুস্পস্তবক অর্পণ

হোসেনপুরে ঘরের তালা কেটে দু’টি অটো চুরি