২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:২০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে মোটরসাইকেল আরোহীদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা 

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি: ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেট পড়ুন নিজের মূল্যবান জীবনকে রক্ষা করুন স্লোগানে ‘ট্রাফিক সচেতনতামুলক অনুষ্ঠান উৎযাপনে লক্ষ্মীপুরের কমলনগরে প্রধান সড়কে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা ও চকলেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে হেলমেট পরিহিত আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও চকলেট বিতরণ করা এবং হেলমেটহীন আরোহীদের সচেতনত করতে বিভিন্ন দিক-নির্দেশনামুলক পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রামগতি সার্কেল মো.সাইফুল ইসলাম, জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোলাইমান, টিআই সাজ্জাদ কবির, টিআই মো. মমিন, সঞ্জয়, সুব্রত সিংহসহ প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাজির হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, বনিক সমিতির সভাপতি হাজি আয়ুব আলী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইসমাইল হোসেন বিপ্লব, পল্লী নিউজের সম্পাদক ও প্রকাশক ওয়াজি উল্লাহ জুয়েল, বাজার ব্যবসায় মো. ওমর ফারুক, দৈনিক আনন্দবাজার প্রতিনিধি আমজাদ হোসেন আমু, সাংবাদিক আরিফ হোসেন তারেক, আমার সংবাদ প্রতিনিধি মো. ফয়েজ, মো. আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, মোটরসাইকেল চালাতে হেলমেট পরতে হবে। হেলমেট আপনার জীবনকে কিছুটা হলেও বিপদ থেকে রক্ষা করবে। প্রতিনিয়ত সড়কে দূর্ঘটনা হচ্ছে। আপনি একটু সচেতন হলেই হবে। আপনার সচেতনতা, আপনাকে রক্ষা করবে।

এমন উদ্যোগে মোটরসাইকেল চালকরা পুলিশ সুপার ও ট্রাফিক বিভাগকে ধন্যবাদ এবং সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

“ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

রামগতিতে ইটভাটা শ্রমিকের মৃত্যু আটক-২

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

সচিবালয়ের উর্ধ্বতন বাছাই কমিটির সভাপতি হলেন এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি

চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

রামগতি মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ ধরা বন্ধ

কুলিয়ারচরে ধর্ষিতার কোলে ৮ মাসের শিশু