৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৫৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সচিবালয়ের উর্ধ্বতন বাছাই কমিটির সভাপতি হলেন এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) এমপি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৩০, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন বাছাই কমিটি পুনর্গঠন করেছে জাতীয় সংসদ সচিবালয়। এ লক্ষ্যে প্রকাশিত এক প্রজ্ঞাপনে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান এমপিকে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬ ইং) তারিখের প্রজ্ঞাপনের আলোকে (স্মারক নং ১১.০০.০০০০. ০০০.৮০৩.১২.০০০৩.২৬.৪৯৬) স্পীকারের আদেশক্রমে উপ-সচিব (মানব সম্পদ) মোহাম্মদ এনামুল আহসান এর স্বাক্ষরিত চিঠিতে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯৪ (২০২১ সালের অক্টোবর পযর্ন্ত সশোধিত) এর ৫(১) (বিধি) অনুযায়ী পরবর্তী নিদের্শ না দেওয়া পযর্ন্ত মাননীয় স্পীকার নিম্মবর্ণিত ০৭ (সাত) জন মাননীয় সংসদ সদস্য বৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের “উর্ধ্বতন বাছাই কমিটি” পুনর্গঠন করতে বলা হয়েছে।

এ কমিটিতে বিভিন্ন নির্বাচনী এলাকার মোট ৭ জন সংসদ সদস্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কমিটির অপরাপর সদস্যরা হলেন, মুশফিকুর রহমান এমপি ২৪৬ ব্রাহ্মবাড়িয়া-০৪, সরওয়ার জামাল নিজাম এমপি ২৯০ চট্টগ্রাম-১৩, মো, ওসমান ফারুক এমপি ১৬৪, কিশোরগঞ্জ-০৩, শাহজাহান চৌধুরী  এমপি ২৯২ চট্টগ্রাম ১৫, আতিকুর রহমান মুজাহিদ এমপি ২৬ কুড়িগ্রাম -০২, সামসিলা জেবরিন এমপি ৩১৫ মহিলা আসন-১৫।

উক্ত কমিটির কর্মপরিধিতে এই কমিটির সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব ও উহার সম পদমর্যাদাসম্পন্ন পদসমূহে পদোন্নতির বিষয়ে সুপারিশ প্রদান করবে। এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব/সচিব উর্ধ্বতন বাছাই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান) এমপি-কে সভাপতি হিসেবে মনোনীত করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সর্বস্তরের জনগণ ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা