৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৩৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২১, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের জাগরণী স্কুল সড়ক প্রকাশ আমানিয়া সড়কের আশপাশের বাসিন্দারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে আসলাম চৌকিদার জামে মসজিদের মুসল্লীসহ ওই এলাকার প্রায় ৫শতাধিক মানুষ অংশ নেয়।

এলাকাবাসীর দাবি দীর্ঘ ১০০ বছর থেকে আমানিয়া সড়ক নামে পরিচিত এ সড়ক দিয়ে যাতায়াত করছেন তারা। গত ৩০ বছর আগে এ সড়ক ইটের সলিং হয়। দীর্ঘ দিন থেকে ইটের সলিং নষ্ট হয়ে গিয়ে এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদর হাজিরহাট বাজার এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। সড়ক পাকাকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে বারবার আবেদন করেও কোন কাজ হয়নি। তাই তারা নিরুপায় হয়ে আজ মানববন্ধন করেন।

এছাড়াও দ্রুত এ সড়ক পাকাকরণ না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারিও দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, প্রগ্রেসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এএমডি ও ওই এলাকার বাসিন্দা জামাল হোসেন, লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন নিখিল, হাজিরহাট বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান মঞ্জুর, বিএনপি নেতা সাহাব উদ্দিন ও আরমান হোসেন প্রমূখ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ বলেন, আমি নতুন এসেছি এ সড়ক সম্পর্কে আমার কোন ধারণা নেই। সড়কটির আইডি হয়ে থাকলে আমাদের নির্বাহী প্রকৌশলীর আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা