1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২৮, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মোশাররফ হোসেন (১৪) নামে মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার। এর আগে গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে বাড়ি ফিরেনি। মোশাররফ মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র এবং চর ঠিকা আশ্রয়ন কেন্দ্রের (কলোনী) মাছ ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে।

নিখোঁজ মোশাররফ হোসেনের বাবা আবুল খায়ের বলেন, গত বুধবার (২৪ জানুয়ারী) তার ছেলে কলোনী থেকে মাদ্রাসা যায়। বিকেলে সে আর বাসায় ফিরেনি। ছেলের খোঁজ না পেয়ে (২৬ জানুয়ারী) শুক্রবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেও কোন সুফল পায়নি। ছেলের সন্ধানে ৫দিন ধরে রামগতি-কমলনগরের প্রতিটি জায়গায় মাইকিং চলছে। তার ছেলেকে পিরে পেতে তিনি প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মাতাব্বর নগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন বলেন, আমাদের মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র মোশাররফ ছুটির পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু বাড়িতে না ফেরায় তার বাবা থানায় জিডি করেছে। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নলেজে নেই। জিডি হয়ে থাকলে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিবেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত
টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

কমলনগরে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বাজিতপুর-নিকলীর পরিবর্তনের প্রতীক বদরুল আলম শিপু’র নির্বাচনী প্রস্তুতি শুরু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে ডা. এস কে এম নাজমুল হাসান সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) হিসেবে পদোন্নতি

রামগতিতে বিএনপি কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছে আ’ লীগ

হোসেনপুরে ধানের মূল্য প্রতি কেজি ৪০টাকার দাবীতে মানববন্ধন