৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:১৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

করিমগঞ্জে ডা. জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: মহান বিজয়ের মাস শহীদদের স্মরণে করিমগঞ্জে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, কার্ডিওলজিস্ট ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকা, ভাইস প্রিন্সিপাল, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল, জাফরাবাদ, করিমগঞ্জ কিশোরগঞ্জ এর প্রফেসর কর্ণেল (অবঃ) ডাক্তার জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পযর্ন্ত বাংলাদেশ জামায়াতে ইসলাম করিমগঞ্জ শাখা কর্তৃক আয়োজিত করিমগঞ্জ পৌরসভার আশুতিয়া পাড়া থানা সংলগ্ন গরুর হাট মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রফেসর কর্ণেল (অবঃ) ডাক্তার জেহাদ খাঁনের সাথে সহযোগী ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল এর সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তপু, ডা. জতির্ময়, শিশু বিশেষজ্ঞ ডা. আবু নাঈম , ডা. ফয়সাল, ডা. লুবনা, ডা. মম, ডা. অন্তু।

ডা. কর্নেল জেহাদ খানের প্রশংসা করে এলাকার স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা দ্বীন মোহাম্মদ বলেন, “এরকম একজন বড় ডাক্তার গ্রামে এসেছেন, এটাতো আমাদের ভাগ্য। খুবই ভালো ব্যবহার তার। উনার আচরণে আমরা খুবই সন্তুষ্ট আমরা আশাবাদী উনি যদি এমপি হতে পারেন তাহলে করিমগঞ্জ-তাড়াইলের মানুষ নি:স্বার্থ উপাকার পাবেন।”

স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা মিয়া বলেন “মেডিকেল ক্যাম্পের কারণে জামায়াতের প্রতি মানুষের আস্থা বেড়েছে ভোটও অনেক বেড়ে গেছে।”

মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল কাশেম, করিমগঞ্জ পৌরসভা জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি মাস্টার লুতফর রহমান, জামায়াত কর্মী মাসুদ রানা, হাফেজ মিজানুর রহমান, মুহাম্মদ শাহজাহান, হাফেজ আনোয়ার হোসেন, করিমগঞ্জ পৌরসভার সহ-সভাপতি রুস্তম আলী মাস্টার, পৌরসভার ৫ নং ওয়ার্ড দেলোয়ার হোসেন , ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, মোহাম্মদ রাসেল পাটওয়ারী, এরিয়া ম্যানেজার, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাঃ পিএলসি, কামরুল হাসান নয়ন ও মো. কাউছার এমপিও, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাঃ পিএলসি সহ প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ শতাধিক নারী ও পুরুষ মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা নেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে ইবনে সিনা ফার্মার রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মাসব্যাপী সার্কাস ও পল্লী বাণিজ্য মেলার উদ্বোধন

রামগতিতে ভুলুয়া নদী দখল মুক্ত করা ও খননের দাবী

কুলিয়ারচরে দু’ দিনব্যাপী লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় অ্যাপসের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ শুরু

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কমলনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দলীয় এমপিকে কটাক্ষ করার প্রতিবাদে নান্দাইল উপজেলা আ’ লীগের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় লিটনসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা